অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুখস্থ নির্ভরতার পরিবর্তে বিসিএসে দক্ষতাভিত্তিক পদ্ধতির পরিকল্পনা সরকারের

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, দ্রুত পরিবর্তনশীল কর্মক্ষেত্র এবং প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য সামনে রেখে বিসিএসসহ সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় প্রচলিত মুখস্থনির্ভর সিলেবাস থেকে সরে এসে দক্ষতাভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালুর পরিকল্পনা করছে সরকার।

বৃহস্পতিবার জাতীয় সংসদে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশীদের উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, বিসিএসসহ সরকারি চাকরির নিয়োগে স্কিল-বেজড মূল্যায়ন পদ্ধতি প্রবর্তন বর্তমান কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি আরও জানান, এই লক্ষ্য বাস্তবায়নে বিসিএস পরীক্ষার সিলেবাস সংস্কারের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিভিন্ন দেশের সিভিল সার্ভিস পরীক্ষার কাঠামো বিশ্লেষণ করে প্রয়োজনীয় পরিবর্তন ও সংযোজনের সুপারিশ করবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে মৌখিক পরীক্ষায় যোগ্যতাভিত্তিক সাক্ষাৎকার বা কম্পিটেন্সি-বেইজড ইন্টারভিউ (সিবিআই) চালুর প্রস্তুতি চলছে, যার মাধ্যমে প্রার্থীর জ্ঞান, দক্ষতা ও মানসিকতা (কেএসএ) মূল্যায়ন করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমিয়ে এক বছরের মধ্যে একটি বিসিএস সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তিতে পরীক্ষার নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করা হয়েছে এবং সেই অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ ও লিখিত পরীক্ষা শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি উপজেলায় গার্লস স্কুল ও মাদ্রাসা সরকারিকরণ চাইলেন এমপি,

1

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ভারতের সমস্যা আরও বাড়াবে?

2

বিশ্বকাপ সামনে রেখে টরন্টোতে কঠোর নিরাপত্তা পরিকল্পনা

3

আগাম ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

4

রিয়ালের বিদায় ঘণ্টা বাজিয়ে সেমিতে বায়ার্ন

5

ইউডিসিজিপি বড় ধরনের প্রকল্পগুলো জমি অধিগ্রহনের কারনে কাজের অ

6

খেলায় রাজনীতির আগ্রাসন, ভারতের কড়া সমালোচনায় উইজডেন

7

বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ

8

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

9

দক্ষিণী অভিনেত্রীর বাসায় বোমা হামলার হুমকি!

10

ফুটপাত দখলমুক্তকরণ: রাজনৈতিক সদিচ্ছা না থাকলে সমাধান অসম্ভব

11

মুখস্থ নির্ভরতার পরিবর্তে বিসিএসে দক্ষতাভিত্তিক পদ্ধতির পরিক

12

বাংলাদেশ রেলওয়ের রেলপথ রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা নিয়ে জরিপে প

13

প্রধানমন্ত্রী তারেক রহমান বিয়াম ফাউন্ডেশনের ট্রেনিং কাম ডরমি

14

র‍্যাবকে একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন ক

15

মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্প

16

শাহজালালে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন

17

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

18

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

19

খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনাকে শক্তিশালী করার লক্ষ্যে জীবনযাত

20