অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের জনসচেতনতামূলক র‌্যালি

ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ফতুল্লার শিবু মার্কেট থেকে শুরু হয়ে জেলা পরিষদ কার্যালয় পর্যন্ত এই কর্মসূচি পরিচালিত হয়।

র‌্যালির পাশাপাশি জেলা পরিষদ কার্যালয়ের পাশের খালে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয় এবং পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়। একই সঙ্গে মশা নিধনে ফগার মেশিন দিয়ে কীটনাশক স্প্রে কার্যক্রমও পরিচালিত হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার অংশ হিসেবে জনসচেতনতা বৃদ্ধির জন্য এ ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। ডেঙ্গুর প্রজননস্থল চিহ্নিত করে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং কীটনাশক প্রয়োগের মাধ্যমে লার্ভা ধ্বংস করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, প্রতি শনিবার নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এবার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে যুক্ত করে ব্যাপকভাবে উদ্যোগটি বাস্তবায়ন করা হয়েছে, যাতে সাধারণ মানুষ নিজ উদ্যোগেও সচেতন হয়ে ওঠে।

এ সময় জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ নয়, বরং জনসাধারণের সক্রিয় অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব ব্যাংকের অর্থায়নে এলজিইডির একটি সফল প্রকল্প ""এলজিসিআর

1

মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্প

2

গাকৃবিতে নিরাপদ ক্যাম্পাস বির্নিমাণে প্রশিক্ষণ অনুষ্ঠিত

3

ড্র করেও সেমিতে আর্সেনাল

4

শাহজালালে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন

5

মধ্যপ্রাচ্য সংকটে বিমান চলাচলে ধাক্কা

6

ঢাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতা শুরু

7

পদত্যাগ করলেন মেসিদের কোচ মাচেরানো

8

বাংলা নববর্ষ ১৪৩৩ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনে বিরলে বিভিন্ন

9

জাতীয় ঈদগাহে ঈদ-উল-আযহার নামাজ আদায় করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

10

গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প এক বছরের মধ্যে শেষ করার নির

11

চাঁদে বসতি গড়ার পথে নতুন আশার আলো

12

উত্তরবঙ্গে কৃষি হাবে ৩ হাজার কোটি টাকা

13

বাংলাদেশ ও কাতারের যৌথ কমিটির বৈঠক

14

১৫ বছর পর অশ্বিন-জাদেজাহীন ভারত

15

দক্ষিণী অভিনেত্রীর বাসায় বোমা হামলার হুমকি!

16

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ভারতের সমস্যা আরও বাড়াবে?

17

৪ হাজার কিলোমিটার সড়ক উন্নয়নে এগিয়ে এলজিইডির আরসিআইপি, এডিবি

18

বিদ্যুৎখাতে ব্যর্থতার দায় জনগণের ওপর চাপানো যাবে না: ইসলামী

19

ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন

20