অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি

নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার। ব্যাংকটির পরিচালনা ও ব্যবস্থাপনায় গতি আনতে সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে এই নিয়োগের ঘোষণা দেয়।

জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে কাজী শায়রুল হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আবেদুর রহমান সিকদারকে নিয়োগ দেওয়া হয়েছে। উভয় নিয়োগই প্রাথমিকভাবে তিন বছরের জন্য কার্যকর হবে।

তবে দায়িত্ব গ্রহণের আগে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) সংগ্রহ করতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পাওয়ার পরই তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে পারবেন।

নবনিযুক্ত চেয়ারম্যান কাজী শায়রুল হাসান দেশের বেসরকারি ও আর্থিক খাতে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অ্যাগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানি (সাবিনকো)-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। আর্থিক খাতে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও নেতৃত্ব ব্যাংকটির কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অন্যদিকে, নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবেদুর রহমান সিকদার বর্তমানে ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। ব্যাংকিং খাতে দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতার কারণে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সম্প্রতি দেশের শরিয়াহভিত্তিক ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে পাঁচটি ইসলামী ধারার ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। একীভূত হওয়া ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক

ব্যাংকগুলো দীর্ঘদিন ধরে তারল্য সংকট ও আমানত ফেরত প্রদানে জটিলতার মুখে পড়ায় সরকার পুনর্গঠনের উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে একীভূতকরণের মাধ্যমে নতুন কাঠামোয় সম্মিলিত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের মাধ্যমে ব্যাংকটির কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ বছর পর অশ্বিন-জাদেজাহীন ভারত

1

এআইতে সংবাদ ব্যবহারে গুগলের ওপর নতুন নিয়ন্ত্রণ

2

ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী

3

সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে আসছে ফিনিক্স সামিট ২০২৬

4

মোসাদ্দেককে নিয়ে আশাবাদী মিরাজ, দলে দেখছেন বাড়তি ভারসাম্য

5

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

6

খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনাকে শক্তিশালী করার লক্ষ্যে জীবনযাত

7

পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

8

বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্কবার্তা

9

মানসম্মত ও টেকসই উন্নয়নে দেশ ও জনগণের সেবা করতে এলজিইডির প্

10

ড্র করেও সেমিতে আর্সেনাল

11

জাতির সঙ্গে ইনসাফ হয়নি-অন্তর্বর্তী সরকারের সমালোচনায় জামায়াত

12

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ভারতের সমস্যা আরও বাড়াবে?

13

ভারতের কাছে হার, সাফে হ্যাটট্রিক শিরোপা অধরা রইল বাংলাদেশের

14

ঢাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতা শুরু

15

রবিবার শুরু বাজেট অধিবেশন

16

জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তির

17

রিলস নির্মাতাদের জন্য নতুন ফিচার আনছে মেটা

18

গ্রামীণ অবকাঠামোর টেকসই উন্নয়নে নিরলস কাজ করছে কুমিল্লা এলজি

19

আজ রাতের আকাশে বিরল ‘ব্লু মুন’

20